ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩ মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়াতে মেন্টরশিপ ও খেলাধুলার গুরুত্ব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, শৈশব ও কৈশোরে নিয়মিত খেলাধুলা, শিক্ষা এবং মেন্টরশিপের সুযোগ পাওয়া তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। ‘দ্য কনফিডেন্ট পাথওয়েজ’ শীর্ষক এই গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং মেক্সিকোর নাগরিকদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফলাফলে উঠে এসেছে যে, অধিকাংশ মানুষ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষম মনে করলেও বাস্তব জীবনের সংকটের মুখোমুখি হলে তাদের আত্মবিশ্বাস গড়ে প্রায় ৭২ শতাংশ হ্রাস পায়।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ জানান, চলমান ফুটবল বিশ্বকাপের আবহে তরুণদের সম্ভাবনা বিকাশে খেলাধুলার গুরুত্ব নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮ শতাংশই তরুণ, এবং ১০ থেকে ২৪ বছর বয়সী প্রায় পাঁচ কোটি তরুণ-তরুণী ভবিষ্যতে দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তাই তাদের আত্মবিশ্বাস ও মানসিক সক্ষমতা গড়ে তুলতে ছোটবেলা থেকেই খেলাধুলা ও মেন্টরশিপের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

গবেষণার তথ্য অনুযায়ী, শৈশবে খেলাধুলায় যুক্ত থাকা ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন, এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। এছাড়া ৫২ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, খেলাধুলা তাদের অধ্যবসায় বাড়াতে সহায়ক হয়েছে। অভিভাবকেরাও এই ধরনের কর্মসূচির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, যারা সঞ্চয় বা জীবন বিমার মতো আর্থিক প্রস্তুতি গ্রহণ করেন, তারা যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অন্যদের তুলনায় প্রায় ২০ গুণ বেশি আত্মবিশ্বাসী থাকেন। তবে সামাজিক সমর্থনের ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে। জরিপে অংশ নেওয়া মাত্র ৪১ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা বন্ধুদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পান, আর মাত্র ৩১ শতাংশ মনে করেন যে তারা নিজ নিজ কমিউনিটি থেকে যথাযথ সমর্থন পাচ্ছেন। তাই আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য শক্তিশালী সামাজিক যোগাযোগ ও একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে মেটলাইফ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়াতে মেন্টরশিপ ও খেলাধুলার গুরুত্ব

আপডেট সময় : ০১:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬