ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ৬ মাস: লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন, অনিশ্চিত মধ্যপ্রাচ্য ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী হত্যা: ১৫ খণ্ড মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন ইকবাল সেন্টার ছেড়ে শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংক, সাশ্রয় বছরে ৫৬ কোটি ভ্যাটিকানের রাস্তায় ‘অস্তিত্বহীন রাষ্ট্রের’ দূতাবাস নিয়ে রহস্য যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার উদ্যোগ কাতারের নারায়ণগঞ্জে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল, নেপথ্যে কী? অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা মার্কিন আদালতের সৌদি-তুরস্কের পর এবার কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের বিদেশে উচ্চশিক্ষা: স্বপ্নপূরণের লড়াই নাকি এক অনন্ত সংগ্রাম? দেবহাটায় বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী নিহত, চালক পলাতক

গণভোট থেকে সরে যাওয়ায় সাধারণ মানুষ আহত: হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, গণভোটের সিদ্ধান্ত থেকে সরকার সরে যাওয়ায় দেশের সাধারণ মানুষ মানসিকভাবে আহত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে কর্মসংস্থানের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত লোডশেডিংয়ের মতো সংকটে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে তিনি অভিযোগ করেন। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে।

জ্বালানি খাতের সমালোচনা করে তিনি বলেন, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সরকার যে কমিটি গঠন করেছে তা কেবল একটি ‘আলংকারিক উদ্যোগ’ মাত্র, যা জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিলেও প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিল। তিনি অভিযোগ করে বলেন, অতীতে সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করছে। তিনি আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যার পরিস্থিতির কারণে আজকের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে এবং এনসিপির নেতারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন বলে তিনি জানান। পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মো. আতাউল্লাহ, মাহাবুব আলম, মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

গণভোট থেকে সরে যাওয়ায় সাধারণ মানুষ আহত: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬