
দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য 'স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫' সংশোধন করা হয়েছে।
নতুন এই বিধানের আওতায় এখন থেকে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও ভোটের ২৫ দিন আগেই কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। এছাড়া সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটকক্ষ বিন্যাসের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের বিপরীতে একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ রাখতে হবে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই তফসিল ঘোষণার পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। আসন্ন এসব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২