ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পলাশীর ২৬৯ বছর: বিশ্বাসঘাতকতার শিক্ষা ও বর্তমানের দায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট তৈরিতে কাজ করছে এফআইইউ: ড. মঞ্জুর-ই-খোদা জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন উত্তরপ্রদেশে গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প, মিলবে লিটারপ্রতি ২০ রুপি আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী সংগীতা, তৃষার রহস্যময় পোস্ট কর্মমুখী প্রকৌশলী তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিশেষ উদ্যোগ মাদকের দৌরাত্ম্য রুখতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে পেলে আটকের হুঁশিয়ারি গ্যাস-সংকটে বিদ্যুৎ বিপর্যয়: মধ্যরাতে ঢাকার বহু এলাকায় দীর্ঘ লোডশেডিং

আগামী নির্বাচনের তফশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনের তফশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

৫ অক্টোবর রবিবার দুপুরে নগরীর কাচারীবাজার এলাকার শিক্ষা ভবনের প্রধান ফটকের সামনে থেকে আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রাস্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। পদযাত্রা শেষে রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, অন্তর্বর্তী সরকার মাঝে-মধ্যে বলছে, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে; কিন্তু কখন শুরু হবে, কীভাবে শুরু হবে, সেটি স্পষ্ট করেনি। সেজন্য আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। রংপুর ছাড়াও তিস্তা নদীবেষ্টিত অন্য ৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, অন্তর্বর্তী সরকার বলেছিল জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে; কিন্তু নির্বাচনী তফশিল ঘোষণা হলে সেই কাজ ঝুলে যেতে পারে। যেহেতু সরকার এ প্রকল্প বাস্তবায়নে টাকা দিতে চেয়েছে। তাই নিজস্ব অর্থ দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হোক।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, এ দাবিতে আগামী ৯ অক্টোবর গণমিছিল ও গণসমাবেশ, ১৬ অক্টোবর তিস্তা অববাহিকার ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি পালিত হবে। এসব শান্তিপূর্ণ আন্দোলনেও যদি সরকার দাবি বাস্তবায়নে উদ্যোগী না হয়, তবে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

পদযাত্রাস্মারকলিপি কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন নদীপাড়ের ৪ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী নির্বাচনের তফশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১১:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫