ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইটে মিলল ৮ যুদ্ধবিমান জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির প্রলোভনে লিবিয়ায় পাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ২

ছেলের হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে বাবার কান্নায় আকুতি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই বিপ্লব চলাকালীন ১৯ জুলাই রাজধানীর রামপুরায় গুলিতে নিহত মোস্তফা জামান সমুদ্রের বাবা মনিরুজ্জামান তাজল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজের জবানবন্দি দিয়েছেন। সোমবার এই মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম সাক্ষী হিসেবে তিনি আদালতে তার ছেলের মর্মান্তিক মৃত্যুর বিবরণ তুলে ধরেন। রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় তিনি সাক্ষ্য দেন।

আদালতে মনিরুজ্জামান তাজল জানান, ঘটনার দিন ১৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে মোস্তফা জামান সমুদ্র তার সঙ্গে জুমার নামাজ পড়তে বাসা থেকে বের হয়। পরে সে অন্য একটি মসজিদে চলে যায়। নামাজের পর ছেলে বাসায় না ফেরায় তিনি তাকে ফোন করেন, কিন্তু অপর প্রান্ত থেকে রাফাত নামে তার ছেলের এক বন্ধু জানায়, মোস্তফা দূরে আছে। এরপর তার স্ত্রী পুনরায় কল করলে জানানো হয় যে, তাদের ছেলে গুলিবিদ্ধ অবস্থায় ডেল্টা হাসপাতালে রয়েছে।

বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে পৌঁছে তারা দেখেন, মোস্তফার বাম বাহুতে গুলি লেগেছে যা পাজর ভেদ করে বুকের ভেতরে চলে গেছে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বেটার লাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একটি ভ্যানে করে ছেলের মরদেহ বাসায় নিয়ে দাফন করা হয়।

জবানবন্দিতে শহীদের বাবা আরও উল্লেখ করেন, তিনি জানতে পেরেছেন রেদোয়ান, রাফাত, রাশেদ ও মশিউর নামের ব্যক্তিরা তার ছেলেকে গুলি করেছে এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও উপস্থিত ছিল। সাক্ষ্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের হত্যার বিচার দাবি করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ছেলের হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে বাবার কান্নায় আকুতি

আপডেট সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬