ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের ছবি: এআই নাকি কাটআউট বিতর্ক চিরকুটে বিকাশ নম্বর লিখে মিটার চুরি: আশুলিয়ায় গ্রেপ্তার ২ এশিয়ান গেমসের সমাপ্তি: চীনের নিরঙ্কুশ আধিপত্য ও নানা বিতর্কের আসর ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড় রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি

ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য প্রতিবেদনে উঠে এসেছে যে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে জন্মের সময় প্রত্যাশিত মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২.৭ বছরে। একই সময়ে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮.২ বছর। তুলনামূলকভাবে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের গড় আয়ু ৭৮.৫ বছর এবং কানাডার ৮১.৪ বছর।

তবে প্রতিবেদনে কেবল দীর্ঘায়ু হওয়াকে সুস্বাস্থ্যের একমাত্র মাপকাঠি হিসেবে গণ্য না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। ভারতে সুস্থ জীবনের প্রত্যাশিত গড় আয়ু বা 'হেলদি লাইফ এক্সপেক্টেন্সি' ২০২৩ সালে দাঁড়িয়েছে ৬০.৬ বছর, যা ২০১৯ সালে ছিল ৬০.৫ বছর। করোনা মহামারির প্রভাবের কারণে ২০২১ সালে এই সূচকটি কমে ৫৮.৪ বছরে নেমে গিয়েছিল, যা পরবর্তী দুই বছরে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

আপডেট সময় : ১২:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬