ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিমানে সন্তানের পাশে বসতে অতিরিক্ত ফি বন্ধের উদ্যোগ যুক্তরাজ্যের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানে ১৪ বছরের কম বয়সী সন্তানের পাশে বসার জন্য অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে দেশটির সংসদে ‘সিভিল এভিয়েশন বিল’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই বিলটি পাস হলে বিমানে শিশুদের পাশে বসার অতিরিক্ত চার্জ এবং টিকিট বুকিংয়ের সময় হওয়া ছোটখাটো ভুল সংশোধনের ফি বাতিলের বিষয়ে পরামর্শ করবে দেশটির পরিবহন বিভাগ (ডিএফটি)।

যুক্তরাজ্য সরকারের দাবি, দেশের অধিকাংশ এয়ারলাইনস ইতোমধ্যে যাত্রীদের এমন অতিরিক্ত খরচ থেকে সুরক্ষার ব্যবস্থা রেখেছে। তবে নতুন এই আইনি সংস্কারের মাধ্যমে যুক্তরাজ্যে পরিচালিত সব এয়ারলাইনসের ক্ষেত্রে একই ধরনের নিয়ম নিশ্চিত করা সম্ভব হবে। ডিএফটির হিসাব অনুযায়ী, বর্তমানে একটি ফিরতি ফ্লাইটে অভিভাবক ও সন্তান পাশাপাশি বসার জন্য সর্বোচ্চ ১০৪ পাউন্ড পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে। এছাড়া বুকিংয়ের সাধারণ ভুল সংশোধন বা কোনো প্রশাসনিক পরিবর্তনের জন্য যাত্রীদের কাছ থেকে সর্বোচ্চ ৪০ পাউন্ড পর্যন্ত আদায় করা হয়ে থাকে।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার এ বিষয়ে বলেন, সন্তানের পাশে বসার জন্য কিংবা বুকিংয়ের সাধারণ ভুল সংশোধনের জন্য অভিভাবকদের কোনো অতিরিক্ত অর্থ দেওয়া উচিত নয়।

তবে সরকারের এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে এয়ারলাইনসগুলোর বাণিজ্যিক সংগঠন ‘এয়ারলাইনস ইউকে’। তাদের দাবি, ছোটখাটো নামের ভুল সংশোধন ইতোমধ্যে বিনামূল্যে করা যায় এবং ১২ বছরের কম বয়সী শিশুদের আসন বিন্যাসের ক্ষেত্রে যুক্তরাজ্যের এয়ারলাইনসগুলো সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) বর্তমান নির্দেশনা মেনে চলে। এছাড়া রায়ানএয়ার ও ইজিজেটের মতো বিমান সংস্থাও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি সরকারের এই উদ্যোগের সমালোচনা করে বলেন, এটি বাস্তব কোনো পরিবর্তন নয়, বরং সরকারের একটি প্রচারণামূলক কাজ।

এর আগে গত জুনে রায়ানএয়ার তাদের পারিবারিক আসন নীতিতে পরিবর্তন আনে। এরপর থেকে অল্পবয়সী সন্তানদের পাশে বসার জন্য অভিভাবকদের আলাদা আসন সংরক্ষণ ফি দিতে হচ্ছে না। উল্লেখ্য, এর আগে প্রতিষ্ঠানটির আসন নীতি নিয়ে দেশটির কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ) তদন্ত পরিচালনা করেছিল।

এদিকে, প্রস্তাবিত এই সিভিল এভিয়েশন বিলের আওতায় নিয়মিতভাবে ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাত্রীদের তথ্য আদান-প্রদানের জন্য একটি নতুন ব্যবস্থা চালুরও পরিকল্পনা রয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এয়ারলাইনসগুলো এক হাজারের বেশি গুরুতর বিশৃঙ্খল যাত্রীর ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে মাঝ আকাশে যাত্রীদের মারামারির কারণে একটি ফ্লাইট অন্যত্র অবতরণ করানোর মতো ঘটনাও রয়েছে।

যুক্তরাজ্য সরকার আগামী বছরের গ্রীষ্মকালীন ছুটির মৌসুম শুরু হওয়ার আগেই এই নতুন নিয়ম কার্যকর করার চেষ্টা করছে। তবে এর জন্য সিভিল এভিয়েশন বিলটি রাজকীয় অনুমোদন (রয়্যাল অ্যাসেন্ট) পাওয়ার প্রয়োজন হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিমানে সন্তানের পাশে বসতে অতিরিক্ত ফি বন্ধের উদ্যোগ যুক্তরাজ্যের

আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬