ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় এসআই আহত, সহযোগীসহ আটক দুই ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোয় ক্ষোভ রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু, ৩ সদস্য থানায় নেতৃত্বের মূল্যায়নে উচ্চারণের চেয়ে কাজের পরীক্ষা নেওয়া জরুরি ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনও বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা মেসির বিদায়বেলায় কেন অঝোরে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনি? বিদায়ী ম্যাচে মেসি-জাদু, গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙালেন শেষটা

জনগণের সেবক হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে সবসময় প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল পরিলক্ষিত হলে তা ধরিয়ে দিলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে। তবে তিনি মিথ্যা তথ্য বা অপপ্রচারের মাধ্যমে সমালোচনা না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সীমিত সম্পদের মধ্যেও কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অধিদপ্তরের কাজ শুধু উন্নয়ন প্রকল্পনির্ভর হওয়া উচিত নয়, বরং মাঠপর্যায়ের মানুষের প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে তা পরিচালনা করতে হবে। প্রতিমন্ত্রী বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাসের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা জরুরি। এছাড়া বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলায় সাশ্রয়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর বিষয়েও তিনি মত প্রকাশ করেন।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জনগণের সেবক হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬