ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার গণপরিবহন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক বিশ্বসেরা গবেষকের তালিকায় ষষ্ঠ স্থানে বেরোবির তৌফিকুল ইসলাম এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালন: বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক মানুষ

তিন দিন বিরতির পর কিয়েভে রুশ বাহিনীর ব্যাপক হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিন বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। আল জাজিরার বরাতে জানা গেছে, এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসকো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রুশ হামলায় দুইজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন আহত হয়েছেন।

মেয়র আরও জানান, কিয়েভের দারনিতস্কি, হলোসিভস্কি, পোদিলস্কি, শেভচেনকিভস্কি এবং সলোমিয়ান্সকি জেলায় এই হামলার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কিয়েভ ছাড়াও বরিস্পিল এবং দাস্তিভ জেলার বিভিন্ন ভবনে ড্রোন আঘাত হেনেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, তারা রাশিয়ার ছোড়া ১৪২টি ড্রোন, ৩১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে রাশিয়া ঠিক কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইউক্রেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার রাশিয়া ও ইউক্রেনের রাজধানী সফর করেছিলেন। তারা উভয় দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেও কোনো ফলপ্রসূ সমাধান না আসায় কিয়েভে ফের রুশ বাহিনী হামলা চালালো বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

তিন দিন বিরতির পর কিয়েভে রুশ বাহিনীর ব্যাপক হামলা

আপডেট সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬