ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫ ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনার মৃত্যুর দাবি ভুয়া: সেন্টকম তারেক রহমানের ভারত সফর: চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার বিশেষ প্রত্যাশা ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে: আফরোজা খানম

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জামায়াতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশের সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানানো হয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এ বিষয়ে প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। শুক্রবার পাঠানো এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও দেওয়া হয়েছে।

চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে শিল্প-উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এই পরিস্থিতি জনগণকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে নীরব থাকা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও দ্রুত সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। তাই বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক সমস্যাগুলোর আশু সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য তিনি প্রেসিডেন্টের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জামায়াতের

আপডেট সময় : ১০:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬