ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয় জেডি ভ্যান্সের ‘চুক্তিভিত্তিক দাস’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কর্তৃপক্ষের অবহেলা: ঘাটাইলের সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের দখলে শান্ত ও মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, চা বিরতিতে ২২৬/৫ দৌলতদিয়ায় বাল্কহেড থেকে দৈনিক ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ মিরপুরে চাঁদা না দেওয়ায় মারধর, উল্টো ফেঁসে গেলেন লেগুনা মালিক নোবেল জয়ের পর ট্রাম্পকে নিয়ে মজা করলেন নাভি পিল্লাই গাজীপুর সাফারি পার্কের অব্যবস্থাপনা দূর করার আশ্বাস পরিবেশমন্ত্রীর ঈশ্বরদীতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী এবং নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে বেলায়েত হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার শাহজাহানের লোকজন বেলায়েতের ভাই দেলোয়ার হোসেনকে মারধর করে এবং উল্টো তার বিরুদ্ধে মামলা দিয়ে বাড়িছাড়া করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শাহজাহান শিকারীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক বেলায়েত হোসেন এবং তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। বেলায়েতের ভাই আমির হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুটে নিয়েছে। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়েছে।

হামলায় দুই নারীসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে লাকি ও রাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে এবং পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আমির হোসেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহজাহান শিকারী। তিনি দাবি করেন, এই হামলার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫

আপডেট সময় : ১২:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬