ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালির ওয়াইনারি থেকে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল ওয়াইন চুরি কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয় জেডি ভ্যান্সের ‘চুক্তিভিত্তিক দাস’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কর্তৃপক্ষের অবহেলা: ঘাটাইলের সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের দখলে শান্ত ও মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, চা বিরতিতে ২২৬/৫

ঈশ্বরদীতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় হাসুয়া উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব অস্ত্র সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় নথিভুক্ত করা হয়েছে।

অভিযান শেষে দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে শতাধিক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার নেতৃত্ব দেন। এ সময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন। এছাড়া মাদকদ্রব্য সেবনের অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ১৮ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানিয়েছেন, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬