ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ হাব’ গড়বে সরকার মারধর ও যৌন হয়রানির মামলায় পরীমণির জেরা ৩০ নভেম্বর মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা জুলাই আন্দোলনে ইন্টারনেট ধীর করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪ চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র কঠোর বাধা শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাজায় ৩০০ দিনের কথিত যুদ্ধবিরতিতে প্রাণ হারাল অন্তত ৩০০ শিশু বগুড়ায় বিকল ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ৩

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বগুড়ায় ফ্লাইওভারের ওপর বিকল হওয়া একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই চালকসহ মোট তিনজনের প্রাণহানি ঘটেছে। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ট্রাক চালক মোঃ আলম (২৫), বিকল ট্রাকের চালক তাপস (৫০) এবং অজ্ঞাত পরিচয় আরও একজন রয়েছেন। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ফিড বোঝাই ট্রাক বিকল হয়ে পড়েছিল। পরে মেকানিক ডেকে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় সকাল ৮টার দিকে ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধারের কাজ পরিচালনা করছেন। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ৩

আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬