ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে আশুগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার হংকংয়ে তীব্র তাপপ্রবাহ, ১৮৮৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ল ১৭৮টি সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত ছয় মাসের শিশু ফারিস্তা মুম্বইয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র পরিচালক শাকিল নূরানি গ্রেপ্তার এসএসসির ফল প্রকাশ: পাশের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে মাদরাসা বোর্ড ট্রাম্পের ১৫ দফার গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু ইরানের নিরাপত্তা কাউন্সিলে নতুন সচিব হিসেবে মোহসেন রেজায়ির নিয়োগ

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর যেন কোনো নির্দিষ্ট দলের ইতিহাস চর্চার জায়গা না হয়ে জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার পর জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। দলীয় ইতিহাসের বদলে সত্য ও জাতীয় ইতিহাস স্থান পাওয়া উচিত, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি আরও বলেন, বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানসহ আন্দোলনের ঘটনাগুলো সময়ের ধারাবাহিকতায় বিস্তারিতভাবে উপস্থাপন করা প্রয়োজন।

জাদুঘর পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান ত্রুটি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। এটি একটি স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত এবং জুলাইয়ের চেতনা ধারণ করেন এমন ব্যক্তিদের দ্বারাই এটি পরিচালনা করা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, জাদুঘরে আগে সীমান্ত হত্যার সেগমেন্ট এবং মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি থাকলেও সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া বিএনপির আন্দোলন-সংগ্রামকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদের সঙ্গে ভারত জড়িত ছিল এবং বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। সরকার মনে করছে এসব পরিবর্তন করলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু সম্পর্কের ভিত্তি হওয়া উচিত মর্যাদাপূর্ণ।

গণভবন প্রসঙ্গে তিনি বলেন, এখান থেকে শেখ হাসিনা স্বৈরাচারী সব সিদ্ধান্ত নিতেন, যার মধ্যে ছিল লুটপাট ও দুর্নীতি। অন্তর্বর্তী সরকার এটিকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা নিয়েছিল। তিনি বলেন, জাদুঘরটি খুলে দেওয়ার জন্য তিনি আগেও এখানে এসেছিলেন এবং নির্বাচনের পরে সরকার কিছু পরিবর্তন করেছে। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ

আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬