ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

চলতি মাসের দ্বিতীয়ার্ধেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় চালু হতে যাচ্ছে। চলতি মাসের দ্বিতীয়ার্ধেই বাংলাদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়ার নিয়োগকর্তারা বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে চাহিদাপত্র পাঠানো শুরু করেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রিক্রুটিং এজেন্সির মালিকদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, লেভি প্রদানের মাধ্যমে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) অন্তর্ভুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে দীর্ঘদিন পর এই সুযোগ তৈরি হলেও রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে এক ধরণের উদ্বেগ কাজ করছে। চাহিদাপত্র পাওয়ার পর কর্মী নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের মতো পরবর্তী ধাপগুলো কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট গাইডলাইন পাওয়া যায়নি।

এ বিষয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সদস্য ফরিদ আহমদ মজুমদার জানান, সময়মতো কর্মী পাঠানো সম্ভব না হলে মালয়েশিয়ার নিয়োগকর্তারা অন্য বিকল্প দেশের দিকে ঝুঁকে পড়তে পারেন। এদিকে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মীদের কোটা বরাদ্দ ও ই-অ্যাটেস্টেশন প্রক্রিয়া এগিয়ে চললেও পরবর্তী কার্যক্রমের ধীরগতিতে নিয়োগকর্তা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চলতি মাসের দ্বিতীয়ার্ধেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট সময় : ০৪:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬