ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

নরসিংদীতে ৩.২ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নরসিংদী জেলায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে শিবপুরে এই ভূকম্পনটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৩ দশমিক ২। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভূকম্পনটি অত্যন্ত মৃদু হওয়ায় সাধারণ মানুষ এটি সেভাবে টের পাননি।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের অন্তত ৩৬ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এনসিএসের তথ্যের ভিত্তিতে বিষয়টি রেকর্ড করেছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী থেকে ১৬ কিলোমিটার উত্তরে।

উল্লেখ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এদিন বিশ্বজুড়ে ৪০টির বেশি ভূমিকম্প রেকর্ড করলেও নরসিংদীর এই ঘটনাটি তাদের তালিকায় স্থান পায়নি। এর আগে চলতি বছরের ১৭ আগস্টও নরসিংদীর শিবপুরে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে ৩.২ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

আপডেট সময় : ১২:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬