ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন। চুক্তি স্বাক্ষর শেষে বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।

বিমানের বহর সম্প্রসারণ পরিকল্পনায় এই নতুন চুক্তিটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তিটি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা মোট ২৫টিতে গিয়ে দাঁড়াবে। এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের ওই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স মডেলের উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। তবে নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, ক্রয়মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। একই সময়ে বিমানের বহর বাড়াতে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গেও চুক্তির প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬