সংবাদ শিরোনাম :
দুই মামলায় চিত্রনায়ক রিয়াজের জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। শুনানি শেষে আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ তার এই আবেদন ফেরত দিয়েছেন।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ প্রদান করেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের করা এই দুই মামলায় তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন, তবে আদালত তা গ্রহণ না করে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।
prothomalo/import/media/2015/02/02/4d41631b85db15cddd6fa03a304cf061-8t.jpg
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo





























