ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৭০
- আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭০ জন রোগী ভর্তি হয়েছেন।
সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন রোগী রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, খুলনা বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৪৮ জনে। এখন পর্যন্ত এই রোগে মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ২৩ হাজার ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।























