সংবাদ শিরোনাম :
দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে দুজন কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশনাররা হলেন জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ভূইয়া।
দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়ে গঠিত হয়। কমিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান। চেয়ারম্যানসহ এই দুই কমিশনারের উপস্থিতিতে কমিশনের কোরাম গঠিত হয়। এছাড়া চেয়ারম্যান অন্য দুই কমিশনারের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন এবং তাঁরা তাদের কাজের জন্য চেয়ারম্যানের নিকট জবাবদিহি থাকবেন।
রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের মেয়াদ হবে ৫ বছর। দুর্নীতি দমন কমিশন মূলত সব ধরনের দুর্নীতি বিষয়ক অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনার দায়িত্ব পালন করে থাকে।
prothomalo-bangla/2024-10-03/vwt7lznq/Untitled-6.jpg
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo


























