ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয়

আওয়ামী লীগের বিচার হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত কোনো শক্তির এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। তবে সরকার নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং তাদের রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে।

গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ৩৬ কি এমনিতেই হয়েছে? এটি দীর্ঘদিনের বঞ্চনা ও আন্দোলনের ফসল। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদলসহ ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সকল কর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে। যখন কোনো আন্দোলনকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে দেওয়া হয় না, তখনই সহিংস রক্তাক্ত আন্দোলনের পথ অপরিহার্য হয়ে পড়ে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এক স্বৈরাচারের হাত থেকে মুক্তির পর জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবিধানিক সংস্কার অত্যন্ত জরুরি। তিনি সংসদীয় প্রক্রিয়ায় সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে একে শতাব্দীর সবচেয়ে ঐতিহাসিক সংশোধনী হিসেবে অভিহিত করেন। এই সংশোধনী এমন হতে হবে যা দীর্ঘ সময় ধরে জাতিকে পথ দেখাতে পারে।

তিনি ইলিয়াস আলীসহ গুম হওয়া অসংখ্য মানুষের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেন। একইসঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে একসঙ্গে বসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। তার মতে, ঢাকাতেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং দিল্লিতে হয়েছে দাফন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের বিচার হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬