ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির কৃত্রিম সংকটে এলপিজির মূল্যবৃদ্ধি: তীব্র মূল্যস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ সাপাহারে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত চট্টগ্রাম বন্দরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লেনদেনের অভিযোগ, তদন্তের আশ্বাস দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা আনোয়ারায় অস্ত্র হাতে ভাইরাল ও ছাত্র আন্দোলনে হামলার আসামি শিবলু গ্রেপ্তার স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ

এডিপি বাস্তবায়নে ইতিহাসের সর্বনিম্ন হার, বড় ধরনের ধস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন।

আইএমইডির তথ্যমতে, আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪-২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৮.১৮ শতাংশ। কর্মকর্তাদের মতে, সাধারণত যেকোনো অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের ওপরে থাকত।

এডিপি বাস্তবায়নের এই নিম্নগতির পেছনে প্রশাসনিক অস্থিরতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইএমইডির কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। সেই সময়ে অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ঠিকাদার কাজ ফেলে চলে যান।

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরেও একই ধরনের প্রশাসনিক অস্থিরতার প্রভাব বজায় ছিল। এর পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের কারণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত মনোযোগ দিতে পারেনি। এসব কারণেই গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

এডিপি বাস্তবায়নে ইতিহাসের সর্বনিম্ন হার, বড় ধরনের ধস

আপডেট সময় : ০৩:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬