ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক পাকিস্তানের ডেরা ইসমাইল খানে সশস্ত্র হামলায় নিহত ৫ ক্যাম্পাসে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা চাঁদপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, পলাতক কারবারি ফ্রান্সে নজিরবিহীন ছাত্রবিক্ষোভ, অবরুদ্ধ দুই হাজার স্কুল এবারের দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ নিয়োগপত্র পেয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেননি ৯১৮ জন শিশু একাডেমির অনুষ্ঠানে ‘জাইমা’ পরিচয়ে চমকে গেলেন প্রধানমন্ত্রী

সাপাহারে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই চেষ্টা চালান। পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

খবর পাওয়ার পরপরই সোনাডাঙ্গা বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এই অপচেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই চারজন ব্যক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি জানান, বর্তমানে ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। তিনি কঠোরভাবে উল্লেখ করেন যে, অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ওই এলাকায় টহল ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সাপাহারে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬