ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ বসুন্ধরায় গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মী কারাগারে শ্রীপুরে মাটির ঘরের দেয়াল ধসে আইসক্রিম ব্যবসায়ীর মৃত্যু দেবহাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপাখালী খাল দখলের অভিযোগ দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কেন শরীরের জন্য ঝুঁকিপূর্ণ সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী রংপুরে কবিতা ও গানের আসরে মুখরিত প্রিয় পদাবলী উৎসব চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ শুদ্ধ সংগীতকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান রাহুল গোমেজ যশোরের রুদ্রপুর সীমান্তে ৩১০ কেজি কারেন্ট জালসহ নছিমন জব্দ

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত এলাকাবাসী

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৩৯৩ বার পড়া হয়েছে

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত এলাকাবাসী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ একটি কবরস্থানের কবর খুড়ে একে একে প্রায় সবগুলো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এখন বাকি আছে আর মাত্র দুইটি কবর। এমন ঘটনা ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর গ্রামের একটি কবরস্থানে।
ইদিলপুর গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাবা আব্দুল আজিজ বার্ধক্যজনিত কারণে মারা যান দেড় বছর আগে। বাবা আব্দুল আজিজকে বাড়ির কাছে ইদিলপুর কবরস্থানে সমাহিত করেছিলেন তিনি। গত এক মাস আগে রাতের আধারে তার বাবার কবর খুড়ে কঙ্কালটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। সেই থেকে শোকাহত আব্দুল হাকিম।
আব্দুল হাকিম বলেন, ‘আমার বাবার কবর ছিলো আমার শেষ স্মৃতি। এখন সেই কবরের লাশও চুরি হয়ে গেছে। মাঝে মাঝে আসতাম, দোয়া করতাম। এখন সেটাও করতে পারি না। আমার বাবার লাশ যারা চুরি করে নিয়ে গেছে। আমি তাদের বিচার চাই।’
প্রায় শত বছর আগে ৯০ শতাংশ জমির উপর কবরস্থানটি নির্মাণ করে ইদিলপুর গ্রামবাসী। এখানে শায়িত আছেন এই গ্রামসহ আশে পাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের স্বজন। গত এক মাসে এই কবরস্থান থেকে রাতের আধারে কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে ১২টি। গত দুই বছরে এমন চুরির সংখ্যা শতাধিক বলছেন স্থানীয়রা। কঙ্কাল চুরির এমন ঘটনায় আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। আরেক বাসিন্দা সেকান্দর আলী বলেন, ‘দুইটা বছর ধরে দেখছি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। এক মাসে ১২ টা লাশ নিয়েছে চুরি করে। এটার কোনো বিচার কোনো খানে পাইতাছি না। আমরা কাকে বলবো?
এদিকে কবরস্থানটিতে পালাক্রমে পাহারা দিয়েও কোনো সুফল পায়নি স্থানীয়রা। আর আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আইনী প্রক্রিয়ায় যেতে পারছেন না এলাকাবাসী। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে সামাজিক বন্ধন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ঘোড়াধাপ ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া বলেন, ‘কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে যায়। এটা আজকে নতুন না। এটার সাথে বড় একটি সিন্ডিকেট জড়িত রয়েছে। তাই এটা থেকে আমাদের সকলকে অবশ্যই সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে।’
এবিষযে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন বলেন, এসব বিষয়ে গ্রামবাসী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তবুও আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আপরাধীদের আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩