ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া ফাতেমার চতুর্থ জন্মদিন পালন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহাঙ্গীর আলম (৪২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। ট্রাকচাপায় পিষ্ট হওয়ার সময় রত্না বেগমের পেট ফেটে অলৌকিকভাবে রাস্তায় জন্ম হয় শিশু ফাতেমার। জন্মলগ্নেই পরিবারের সকল সদস্যকে হারিয়ে অনাথ হয়ে পড়া ফাতেমার দায়িত্ব নেয় সরকার। বর্তমানে সে ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে সরকারি তত্ত্বাবধানে বেড়ে উঠছে, যেখানে তার লেখাপড়া, খেলাধুলা ও সার্বিক পরিচর্যার সুব্যবস্থা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফাতেমার বাবা-মা ও বোনের মৃত্যুবার্ষিকী এবং শিশুটির চতুর্থ জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। এই দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার পরিবারের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের নেয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফাতেমার নামে ১০ লাখ টাকার এফডিআর, তার বাবা-মা ও বোনের কবর বাঁধানোর সিদ্ধান্ত এবং তাদের বাড়ির সামনের রাস্তা পাকাকরণের উদ্যোগ। এছাড়া দিনটি উপলক্ষে শুকনা খাবার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি ফাতেমার ভবিষ্যৎ লেখাপড়ার সার্বিক দায়িত্বও নিয়েছে উপজেলা প্রশাসন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া ফাতেমার চতুর্থ জন্মদিন পালন

আপডেট সময় : ০৭:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬