ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

আকস্মিক ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৩

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

আকস্মিক ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

৫ অক্টোবর রবিবার সকাল ৮টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ৮ নম্বর ওয়ার্ডে অনবরত বৃষ্টির মাঝে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি। এ সময় টিন ও ইটের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬) তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান জানান, মাঝারি ধরনের বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল। বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত।

এ নিয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ঘটনা জানানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন জানান, ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকস্মিক ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৩

আপডেট সময় : ১১:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫