ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে না ফেরার দেশে জলঢাকার শিক্ষিকা মেহেরীন চৌধুরী

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ১১:০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে না ফেরার দেশে জলঢাকার শিক্ষিকা মেহেরীন চৌধুরী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাজীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০ শিক্ষার্থীকে রক্ষা করা সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরী (৪৬) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

(২১ জুলাই) সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দুর্ঘটনায় আহত হয়ে আরও একজন শিক্ষার্থী আফনান (১৪) মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার মুহূর্তে মেহেরীন ম্যাডাম দ্রুততার সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। কিন্তু তিনি নিজে তখন আগুনে আটকা পড়ে যান। শরীরের অনেকাংশ দগ্ধ হয়।

মাইলস্টোন কলেজের ১ জন শিক্ষার্থী জানায়, “আমরা সবাই দৌড়াচ্ছিলাম। ম্যাডাম আমাদের ধাক্কা দিয়ে বাইরে পাঠাচ্ছিলেন। শেষ মুহূর্তে তাকেও যেতে বলেছিলাম, কিন্তু উনি বললেন— ‘তোমরা আগে যাও’।

মেহেরীন চৌধুরী ছিলেন নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার মেয়ে। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। পাশাপাশি তার পারিবারিক পরিচয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য— তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি।

উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর আত্মীয় বলেন, “আমার ভাগ্নিকে (ছোঁয়া) এক ম্যাডাম আগুনের ভেতর থেকে বের করে দিয়েছেন। না হলে আজ তাকেও হয়তো পেতাম না।”

এই অমানবিক দুর্ঘটনার মধ্যে মেহেরীন চৌধুরীর সাহসিকতা ও আত্মত্যাগ যেন এক আলোকবর্তিকা। তার এই ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে না ফেরার দেশে জলঢাকার শিক্ষিকা মেহেরীন চৌধুরী

আপডেট সময় : ১১:০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫