ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী মানবদেহ কি ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা সম্ভব? বিজ্ঞান কী বলে হবিগঞ্জে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ইউক্রেন যুদ্ধে স্টারশিল্ডের গতি সীমিতকরণ নিয়ে বিতর্ক সালমান খানকে ফের হত্যার হুমকি, অডিও বার্তায় চাঞ্চল্য নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ ধীরে ধীরে মৃত্যু বরণ না করে জীবনকে উপভোগ করার আহ্বান সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারে বালুর মাঠের পাশের কাঁশবনে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার আসামি বোরহান উদ্দীনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (০৪ জুলাই) র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ওই নারীর দুই বিয়ে হয়েছিল। সম্প্রতি তার ২য় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। পরে গত ১০ জুন রাত ৮টার দিকে তার সাবেক স্বামীকে সিম ফেরত দিতে যান।

এ সময় সেখানে তাকে দেখে ফেলেন তার প্রথম স্বামী। এরপর ওই নারীর প্রথম স্বামীর সঙ্গী মোঃ বোরহান উদ্দিনের সঙ্গে ২য় স্বামীর বাকবিতণ্ডা হয়। এসময় তারা ২য় স্বামীকে বেধড়ক মারধর করেন তারা। পরে ওই নারীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারের বালুর মাঠের পশ্চিম পাশের কাঁশবনে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে ডেমরা থানাধীন শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫