ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী মানবদেহ কি ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা সম্ভব? বিজ্ঞান কী বলে হবিগঞ্জে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ইউক্রেন যুদ্ধে স্টারশিল্ডের গতি সীমিতকরণ নিয়ে বিতর্ক সালমান খানকে ফের হত্যার হুমকি, অডিও বার্তায় চাঞ্চল্য নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ ধীরে ধীরে মৃত্যু বরণ না করে জীবনকে উপভোগ করার আহ্বান সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন ওসমানী উদ্যানে ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে সোমবার (১৯ অক্টোবর) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় রীতিনীতি মেনে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর এই বিশেষ আয়োজনে দেবীরূপে পূজিত হয় ১০ বছর বয়সী কন্যাশিশু কৃত্তিকা চক্রবর্তী। কৃত্তিকা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার রাজেশ চক্রবর্তীর কন্যা।

পূজা শুরুর প্রাক্কালে নির্দিষ্ট নিয়মানুযায়ী কুমারীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করানো হয়। এরপর তার হাতে ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা পরিয়ে একটি সুসজ্জিত আসনে বসিয়ে পূজা সম্পন্ন করা হয়। এ সময় পুরো রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ শঙ্খধ্বনি, উলুধ্বনি ও দেবীর স্তুতিতে মুখরিত হয়ে ওঠে। ৫ থেকে ১২ বছর বয়সী কিশোরীকে দেবীরূপে পূজা করার এই প্রাচীন ঐতিহ্যকে ঘিরে মণ্ডপ ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। পূজা প্রত্যক্ষ করতে হাজার হাজার ধর্মপ্রাণ দর্শনার্থী মণ্ডপে ভিড় জমান।

এই কুমারী পূজাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরজুড়ে এবং মণ্ডপ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ বলেন, এই মিশনে টানা ১০৫ বছর ধরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজা দেখতে হবিগঞ্জ জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী আসেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬