ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স পরিচালনা ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি হলো প্রজ্ঞাপন ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার পুতিন ও শির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, ইউক্রেন যুদ্ধও আলোচনায়

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আধুনিকতার ঝলমলে জৌলুস আর কৃত্রিমতার এই যুগে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ যেন আবহমান গ্রাম-বাংলার এক রূপকথা হয়ে উঠেছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এবার এই মণ্ডপের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে 'মা'। প্রবেশপথ থেকে শুরু করে প্রতিমার বেদি পর্যন্ত প্রতিটি পরতে পরতে ফুটিয়ে তোলা হয়েছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বন্ধন, মাতৃত্বের গল্প। এই বিশাল আয়োজন ইতিমধ্যেই পুরো নারায়ণগঞ্জ শহর জুড়ে সাড়া ফেলে দিয়েছে।

মণ্ডপটি সাজানো হয়েছে কুলা, চাটাই, তালপাখা, মাটির তৈরি সরা, হাঁড়ি আর কড়ির মতো দেশীয় ও প্রাকৃতিক উপাদানের নিপুণ কারুকাজে। শুধু স্বর্গীয় দেবী দুর্গা নয়, বরং যে গর্ভধারিণী মায়ের জঠরে মানুষের জন্ম, যাঁর পরম স্নেহে সন্তান বেড়ে ওঠে, সেই মায়ের অসীম ত্যাগ ও জীবনযাত্রার চিত্র ভেসে উঠেছে মণ্ডপের দেয়ালগুলোতে। এছাড়াও, মণ্ডপের বিভিন্ন অংশে মায়ের নির্দেশিকা ও পরামর্শ মেনে সন্তানদের পথ চলার উপদেশবাণী তুলে ধরা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, বিশাল ও বৈচিত্র্যময় এই মণ্ডপটি দাঁড় করাতে প্রায় তিন মাস সময় লেগেছে। প্রথম দুই মাস খোলা মাঠে আলাদাভাবে কাজ করার পর, শেষ এক মাস ধরে আমলাপাড়ার মণ্ডপে দিন-রাত পরিশ্রম করে পুরো সজ্জা সম্পন্ন করা হয়েছে।

আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ সানি সাহা জানান, তারা প্রতি বছরই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন এবং এবারও সেই প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আনন্দঘন পরিবেশে পুরো পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদী। সানি সাহা বলেন, “আমাদের শহর সম্প্রীতির শহর। আমাদের মণ্ডপের পাশেই একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। আমরা এভাবে পাশাপাশি অবস্থানেই আমাদের দুর্গাপূজা করে আসছি। পূজার সময় তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকেন। আমরাও নামাজের সময়ে বাদ্য বাজনা বন্ধ রাখি, তাদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ করে দেই। এভাবেই আমাদের পারস্পারিক সম্প্রীতির মাধ্যমেই সবকিছু হয়ে আসছে বছরে পর বছর।” নিরাপত্তার বিষয়ে তিনি আরও উল্লেখ করেন যে, পুরো মণ্ডপসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সরকার থেকে দেওয়া পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি তাদের নিজস্ব প্রায় দেড়শ’ স্বেচ্ছাসেবী রয়েছে।

নিতাইগঞ্জের বাসিন্দা দীপ্ত দেবনাথ, যিনি বন্ধুদের নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন মণ্ডপ ঘুরেছেন, আমলাপাড়া মণ্ডপের প্রশংসা করে বলেন, “আমলাপাড়া পূজামণ্ডপ অনেক পুরাতন, ছোটবেলা থেকেই পূজার সময় এখানে আসি। এ পূজামণ্ডপে সবসময়ই ব্যতিক্রম কিছু করে। আমাদেরও দেখার আগ্রহ থাকে। এ বছরও ভিন্নভাবে সাজিয়ে তুলেছে তাদের পূজামণ্ডপ। মায়ের চিত্রের সাথে কিছু শিক্ষণীয় বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও বাহিরের আলোকসজ্জাও বেশ ভালো হয়েছে।”

আমলাপাড়া পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা জানান, নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী মণ্ডপে ১৪৪ বছর ধরে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এবং তাদের পূর্বপুরুষরা এই মণ্ডপে পূজা শুরু করেছিলেন। তিনি বলেন, “প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি আমরা বিশেষ কিছু থিম নিয়ে কাজ করি। এরই ধারাবাহিকতায় এবার আমরা মাতৃত্বের প্রতি সম্মান জানাতে ‘মা’ থিম বেছে নিয়েছি। আমাদের মণ্ডপে মায়ের ত্যাগ ও ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।” তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন তাদের সার্বিকভাবে সহায়তা করছে এবং নিরাপত্তার সুব্যবস্থা করেছে, যার জন্য তারা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃত্রিমতার ভিড়ে শিকড়কে ছোঁয়ার এই ব্যতিক্রমী প্রয়াস দেখতে হাজারো দর্শনার্থীর ঢল নামছে আমলাপাড়ার এই গলিতে। আলোকোজ্জ্বল নগরীতে মায়ের ভালোবাসার এই অনন্য বার্তা দর্শনার্থীদের হৃদয়ে এক আলাদা আবেগের সুর বাজিয়ে দিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ

আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬