ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’ কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটিতে আটকা, বিকল্প বিমানে ফিরলেন ১২৭ যাত্রী এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নীতিমালায় পরিবর্তনের আভাস তিন মাস কাদায় বাঁধা ছিল মহিষ, উদ্ধার করলেন ইউএনও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি নিয়ে চলছে কালীগঞ্জের শতবর্ষী বিদ্যালয়ের পাঠদান জাতীয় মৎস্য পদক পেলেন নোয়াখালীর মৎস্যচাষি আলা উদ্দিন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যায়ের পক্ষে সংগঠিত হওয়ার ডাক জামায়াতের রুকন সম্মেলনে

রুবেল হাসান: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

ন্যায়ের পক্ষে সংগঠিত হওয়ার ডাক জামায়াতের রুকন সম্মেলনে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি

শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ৯টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫০০ রুকন অংশগ্রহণ করেন।
উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার এবং জেলা বায়তুলমাল সেক্রেটারি আব্দুল্লাহীল বাকী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই দুঃসময়ে আদর্শিক অবস্থান বজায় রেখে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে রুকনদের সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে। জামায়াত একটি আদর্শিক কাফেলা—যার মূল শক্তি হলো সত্য, ন্যায় এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল।”

প্রধান মেহমান গোলাম রব্বানী বলেন, “দেশে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিতভাবে রুকনদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে। শ্রমিক, কৃষকসহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, আন্দোলন ও জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যায়ের পক্ষে সংগঠিত হওয়ার ডাক জামায়াতের রুকন সম্মেলনে

আপডেট সময় : ১২:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫