ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প হরমুজ নিয়ে উত্তেজনা: যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর দুদকের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা দক্ষিণ চীন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি, ফিরে পাওয়ার আকুতি ডারউইন টেস্টে অসামান্য হাসান মাহমুদ, মনে রাখার মতো এক জয় ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বাকি ৩৬ জনের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে, যাদের পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রৌমারী সীমান্ত এলাকা থেকে ৩০ জন এবং ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
ভূরুঙ্গামারীতে আটক ১৪ জনরোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সীমান্ত এলাকার বাজারে ঘোরাফেরার সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তারা আটক করে বিজিবিকে খবর দেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়েছে ৩০ জনকে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫