ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই, কেউ ছাড় পাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন এনসিপি নেতা হাসনাত বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী পিটিআইয়ের লংমার্চ সপ্তম দিনে, জরুরি অবস্থা জারির পরিকল্পনার প্রতিবাদ না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে

সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ (৯ সেপ্টেম্বর ) মঙ্গলবার
দুপুর ১২টায় ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ মন্ডল,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আল মিজান মাহিন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন শেষে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তোলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশ নবনির্মিত ভবনটি উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫