ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগপত্র: সতর্কবার্তা ডারউইন টেস্টে স্মিথ-লিটনের কথার লড়াই: কী ঘটেছিল স্টাম্প মাইকে? সাত মাসে দেশে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস: সপ্তাহান্তে মাত্র পাঁচটি জাহাজ মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

ভুয়া মামলায় ফাঁসালে ৫০ হাজার টাকা জরিমানা: সিপিসি সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

ভুয়া মামলায় ফাঁসালে ৫০ হাজার টাকা জরিমানা: সিপিসি সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

ভুয়া মামলা দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করলে আগে যেখানে ২০ হাজার টাকা জরিমানা করা হতো, সেখানে এখন থেকে গুনতে হবে ৫০ হাজার টাকা। সিভিল প্রসিডিউরের কোড (সিপিসি) সংশোধন করে এমন বিধান যুক্ত করার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশে একটি প্রচলিত কথা রয়েছে—শত্রুতা করতে হলে একটি জমির মামলা করে দাও। তাতে তিন প্রজন্ম লেগে যায়। আমরা চাই, যেন এক প্রজন্মেই মামলার নিষ্পত্তি হয়। সেই লক্ষ্যেই সিপিসির কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে, যাতে বিচারপ্রার্থীদের সময় ও খরচ দুটোই কমে।”

রিজওয়ানা আরও জানান, ব্রিটিশ শাসনামলে প্রণীত সিপিসির এই সংশোধনী বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আনা হয়েছে। তিনি বলেন, “আইনজীবীরা নানা অজুহাতে বারবার সময় নিয়ে মামলা বিলম্বিত করেন। এখন থেকে কতবার সময় নেওয়া যাবে, তার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে।”

মামলার রায় কার্যকরের প্রসঙ্গে তিনি বলেন, “আগে রায় কার্যকরের জন্য আলাদা জারি মোকদ্দমা করতে হতো। এখন রায় ঘোষণার মধ্যেই পিটিশনের বিষয় অন্তর্ভুক্ত থাকবে, যাতে দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়।”

বিচারব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে তিনি জানান, এখন থেকে সমন ও জারি পাঠানো যাবে টেলিফোন, মেসেজ বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে। এছাড়া ভুয়া মামলা করার ক্ষেত্রে আর্থিক দণ্ড ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুয়া মামলায় ফাঁসালে ৫০ হাজার টাকা জরিমানা: সিপিসি সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন

আপডেট সময় : ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫