ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি সরকারের ছয় মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ পর্যালোচনা সভা মিয়ানমার বলছে বাংলাদেশে ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ ১৮০ দিনের পথচলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন মুদ্রণযন্ত্র: মানব সভ্যতার বিকাশে এক বৈপ্লবিক প্রযুক্তিগত মাইলফলক বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেড সহ দুই চোরাকারবারি গ্রেফতার

মোঃ রাকিব হাসান জামালপুর। 
  • আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেড সহ দুই চোরাকারবারি গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান জামালপুর। 

জামালপুরে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয়  ব্লেড উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

বুধবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বুধবার  সকালে শহরের বেলটিয়ায় জামালপুর র‌্যাব ১৪, সিপিসি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর হয়ে মধুপুরগামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় জিলেট ব্লেডসহ একটি মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেডের অনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন (৩২) ও একই উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে আবুল খায়ের (২২)।

ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেড সহ দুই চোরাকারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫