ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

জুলাই সনদে আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই মাওলানা আবদুল হালিম

মোঃ মকবুলার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

জুলাই সনদে আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই মাওলানা আবদুল হালিম

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান,
নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ সুত্রে জানা গেছে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, ৪ কোটি তরুণ ভোটারসহ বাংলাদেশের নাগরিকগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত। তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট বিরোধীদের বিজয়ী করতে মানুষ বদ্ধপরিকর। দেশের জনগণ চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায়বিচার, ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, জুলাই সনদেআইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। দেশের মানুষ মানবিক ও নতুন বাংলাদেশ গঠনে আমীরে জামায়াত ডা শফিকুর রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত। সে লক্ষ্যে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।

দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে বিরামপুর আদর্শ হাইস্কুল হল রুমে অনুষ্ঠিত ৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে দিনব্যাপী নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আসনের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

নির্বাচনী কর্মশালায় জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারি, পৌরসভা, ইউনিয়ন আমীর, সভাপতি, সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ, শ্রমিক বিভাগ, যুব বিভাগ, উলামা বিভাগ ও পেশাজীবী বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

একই দিন বিকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের কর্মশালা ফুলবাড়ি উপজেলার জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। আসন পরিচালক সাইদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও আসনের সদস্য সচিব হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই সনদে আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই মাওলানা আবদুল হালিম

আপডেট সময় : ১১:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫