ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালু আজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালু করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু করেছে। মঙ্গলবার থেকে এই ট্রেনগুলো নিয়মিতভাবে চলাচল করবে।

একই সঙ্গে যাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে। এই সেবার আওতায় সারাদেশের ২২টি ডিপো থেকে ২০০টি বিশেষ বাস প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হতে পারে। এই বাসগুলোর একটি বড় অংশ ঢাকার বিভিন্ন ডিপো ও গাজীপুর থেকে দেশের ২৬টি জেলা শহর এবং বিভিন্ন আন্তঃজেলা রুটে চলাচল করবে। জরুরি প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উৎসবের আনন্দ যেন কোনো অপ্রীতিকর ঘটনা, টিকিটের কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন নৌ ও সড়ক পরিবহন মন্ত্রী। অনিয়ম ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সেতুর টোল প্লাজাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালু আজ

আপডেট সময় : ০৯:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬