ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কুড়িগ্রাম ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক দোকান পুড়ে ছাই পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ভোলায় তরুনীকে গণধর্ষনের অভিযোগে আটক-৩ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ আরপিএমপির অভিযানে ২৪ ঘন্টায় (২৪) জন গ্রেফতার, মাদক ও জুয়ার সরঞ্জাম উদ্ধার বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেফতার রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ লাইনে আতঙ্কে হাজারো মানুষ ফ্ল্যাশিংয়ে দগ্ধ দোকানদার, শতাধিক দুর্ঘটনার অভিযোগ; লাইন অপসারণের দাবিতে গ্রামবাসী ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম

আরপিএমপির অভিযানে ২৪ ঘন্টায় (২৪) জন গ্রেফতার, মাদক ও জুয়ার সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবার, জুয়া, চুরি, চাঁদাবাজি, নারী নির্যাতন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় ইয়াবা, গাঁজা, জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ এবং চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো উদ্ধার করা হয়।

তাজহাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে মোঃ আনিছুর রহমান ওরফে ঘুটু (৩৫), মোঃ বাহারুল ইসলাম (৪০), মোঃ সোলেমান (৬৫), মোঃ আমিনুর ইসলাম (৫৪), সকলের ঠিকানা কলেজপাড়া, তাজহাট এবং মোঃ জহুরুল ইসলাম (৫৬), সাং-টেপা মধুপুর, কাউনিয়া, রংপুরকে গ্রেফতার করা হয়। এ সময় ৪০টি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

নারী নির্যাতন, শ্লীলতাহানি, চাঁদাবাজি ও অবৈধ আটকে রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় মোঃ আশিক (২৩), সাং-আশরতপুর (মডার্ন মোড়), তাজহাট; রিজু বাবু (২৬), বর্তমান ঠিকানা মডার্ন মোড়, তাজহাট; মোঃ নাজিম (১৯), সাং-আশরতপুর (কোর্টপাড়া), তাজহাট এবং পরবর্তীতে এজাহারনামীয় আসামি মোঃ ইনসান (২৬), সাং-সর্দারপাড়া, তাজহাটকে গ্রেফতার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ চান মিয়া ওরফে আকাশ, পিতা-নান্নু মিয়া, সাং-আনছাড়ী মোড়, গোলকাটা রোড, তাজহাট এবং মোঃ মাইনেস হেমব্রম (৩৮), সাং-শেখপাড়া ভোকরাম, তাজহাটকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় মোঃ জাকির হোসেন ওরফে জাকির মুসা (২৪), সাং-এরশাদনগর, তাজহাটকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি ব্যাটারিচালিত অটো উদ্ধারসহ মোঃ আজিজুল ইসলাম ওরফে বাতাসু (২৮), সাং-রামজীবন, লালমনিরহাট সদর, লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অটোর আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া সন্দেহজনকভাবে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘোরাফেরার অভিযোগে মোঃ মেহেদী হাসান (২৭), সাং-কাশিনাথপুর, মিঠাপুকুর এবং মোঃ ইয়াছিন আলী (২৫), সাং-বাবুপাড়া সিটি মোড়, কোতয়ালী, রংপুরকে গ্রেফতার করা হয়।

হাজীরহাট থানা পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মোঃ আব্দুর রাজ্জাক (৫০), সাং-রতিরামপুর দেড়হালিয়া, কোতয়ালী সদর, রংপুরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা। একই থানার অপর অভিযানে মাদক সেবনের অভিযোগে বিকাশ চন্দ্র (২৫) ও শুভঙ্কর মহন্ত (২২), উভয় সাং-অতিরামপুর যুগীপাড়া, কোতয়ালী সদর, রংপুরকে গ্রেফতার করা হয়।

হারাগাছ থানা পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ মোঃ স্বপন মিয়া (২৬), সাং-কার্তিক হাজিরবাজার (বাঁধেরপাড়), হারাগাছ, রংপুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পরশুরাম থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে তানভীর আরমান রুমি (৩১), সাং-পশ্চিম নীলকণ্ঠ, কোতয়ালী, রংপুর এবং মোঃ জাহিদুল ইসলাম (৪৫), সাং-বাহাদুরসিংহ, পরশুরাম, রংপুরকে গ্রেফতার করা হয়।

মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৩,১০২ টাকাসহ মোঃ সেলিম মিয়া (৩৯), সাং-আজিজুল্লাহ (মুদিখানা), মাহিগঞ্জ এবং মোঃ হাবিবুর রহমান (৩২), সাং-আজিজুল্লাহ (তামপাট), মাহিগঞ্জ, রংপুরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা বিভাগ (ডিবি), আরপিএমপি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন মনু (৩০), সাং-পশ্চিম মূলাটল, ওয়ার্ড নং-২০, কোতয়ালী, রংপুর মহানগরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর এলাকায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত মহানগর গড়ে তুলতে আরপিএমপি সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরপিএমপির অভিযানে ২৪ ঘন্টায় (২৪) জন গ্রেফতার, মাদক ও জুয়ার সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬