ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে এথিক্যাল হ্যাকার নিয়োগ
- আপডেট সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের প্রতিষ্ঠানে এথিক্যাল হ্যাকার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ অক্টোবর থেকে এ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ফুলটাইম ভিত্তিতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অফিসে কাজ করতে হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ে স্বচ্ছ ধারণা এবং অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া OWASP Top 10 ও পেনিট্রেশন টেস্টিং টুলস সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা আবশ্যক।
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রক্রিয়া প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।





























