ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আসিম ইফতিখার আহমদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী সচিব হিসেবে আসিম ইফতিখার আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আনুষ্ঠানিকভাবে এই নতুন সচিবের নাম ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সম্মতিক্রমে এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসহাক দার নতুন সচিবের ভূয়সী প্রশংসা করে বলেন, রাষ্ট্রদূত আসিম ইফতিখারের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তর পেশাদারিত্ব, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বর্তমানে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আসিম ইফতিখার।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর আসিম ইফতিখার আহমদ এটিকে ‘মর্যাদাপূর্ণ’ উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আসিম ইফতিখার পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে আমনা বালোচের স্থলাভিষিক্ত হবেন। বর্তমান সচিব আমনা বালোচ প্রায় দুই বছর এই পদে দায়িত্ব পালনের পর আগামী ১৭ সেপ্টেম্বর তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। দায়িত্ব ছাড়ার পর এই নারী কূটনীতিক তুরস্কের উদ্দেশ্যে পাড়ি জমাবেন। আমনা বালোচের বিদায়লগ্নে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তানের কূটনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি নিষ্ঠার সঙ্গে মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আসিম ইফতিখার আহমদ

আপডেট সময় : ০৮:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬