ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা ২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, এই হামলায় বিপুলসংখ্যক মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এছাড়া মার্কিন বাহিনীর কয়েকটি অ্যাটাক হেলিকপ্টারও ধ্বংসের দাবি করেছে তারা।

আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। ওই মার্কিন হামলায় চারজন নিহত হয়েছিলেন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ‘ক্যাম্প তিবতিন’-এ এই হামলা চালায়। তাদের দাবি অনুযায়ী, আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার অভিযানের দ্বিতীয় ধাপে এই হামলাটি পরিচালিত হয়।

একইসাথে জর্ডানের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটিতেও ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। মূলত ওই ঘাঁটিতে থাকা দূরপাল্লার আরকিউ-৪ এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গারগুলো ছিল এই আক্রমণের লক্ষ্যবস্তু। আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে এবং কয়েকজন পাইলট ও উড্ডয়ন-প্রযুক্তিবিদ নিহত হয়েছেন। পাশাপাশি ঘাঁটির কারিগরি অবকাঠামোর বেশ কিছু অংশে আগুন ধরে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

আপডেট সময় : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬