ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

নিউ ইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আরেকজন আহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ রাজু নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় রাসেল নামের অপর এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ভোরে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভেনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্ট’-এ এই হামলার ঘটনা ঘটে।

তদন্তকারী পুলিশ ও স্থানীয় কমিউনিটি সূত্রে জানা যায়, রেস্তোরাঁটিতে এক গ্রাহক খাবারের বিল না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করলে কর্মী রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় ৪৪ বছর বয়সি রাজুর ডান পায়ে এবং ৩৯ বছর বয়সি রাসেলের মাথায় গুলি লাগে। গুরুতর আহত রাজুকে ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। তার পরিবারে স্ত্রী, তিন সন্তানসহ মা-বাবা ও ভাই-বোন রয়েছেন। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে।

ঘটনাটি নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) তদন্ত করছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানিয়েছেন, রাজুর পরিবারের পক্ষ থেকে তার লাশ বাংলাদেশে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আরেকজন আহত

আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬