ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

মার্কিন নিষেধাজ্ঞাকে সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার মতে, এই পদক্ষেপ কেবল একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বিশ্বের সব সরকারের বিরুদ্ধে এক ধরনের 'যুদ্ধ ঘোষণা'। ইরানের ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসমাইল বাঘাই অভিযোগ করেন, নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাধীন সদস্যরাষ্ট্রগুলোর ওপর নিজেদের এখতিয়ার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি এটিকে একটি দেশের নিজস্ব সার্বভৌমত্ব অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন। মুখপাত্রের ভাষ্যমতে, কোনো সরকারেরই অধিকার নেই অন্য কোনো দেশের সার্বভৌম এখতিয়ারের অধীনে পরিচালিত বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য করা থেকে বিরত থাকতে বাধ্য করার।

বাঘাই অর্থনৈতিক চাপ প্রয়োগকে 'আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিষেধাজ্ঞার সঙ্গে যদি নৌ অবরোধের মতো পদক্ষেপ যুক্ত করা হয়, তবে তা অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে কেবল একটি অস্থায়ী বিষয়ে পরিণত করবে। এতে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব একটি শক্তিশালী দেশের খেয়াল-খুশির ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

ইরানের তরফ থেকে এমন প্রতিক্রিয়া এলো যখন যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডকে একতরফা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে দাবি করে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মার্কিন নিষেধাজ্ঞাকে সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলল ইরান

আপডেট সময় : ০৭:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬