ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জের হাড়ের গুঁড়ো এখন ওষুধ শিল্পের বড় চাহিদা মেটাচ্ছে অর্থনৈতিক চাপে ‘ভূমিকম্পের মতো’ পাল্টা আঘাতের হুমকি ইরানের ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জামায়াত ১৬ বছর আ.লীগের ভেতরে লুকিয়ে ছিল: রাশেদ খাঁন নেতানিয়াহুকে ‘জাহান্নামে’ পাঠানোর হুঁশিয়ারি ইরানি জেনারেলের মিয়ানমারের বিরল মৃত্তিকা: চীন-ভারতের নতুন ভূরাজনৈতিক রণক্ষেত্র সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক প্রযুক্তির যুগে দাওয়াহর সম্ভাবনা ও দাঈদের নিয়ত রক্ষার চ্যালেঞ্জ নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক ঢলে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দুর্যোগের ৪৮ ঘণ্টা পার হওয়ার পর প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭২ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে এ পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, তিব্বত অঞ্চলে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪৭২ জন।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে শত শত বিদেশি নাগরিকসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫৫০ জনেরও বেশি মানুষ তিব্বতের বাসিন্দা। রেডক্রসের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারীরা বর্তমানে অত্যন্ত উদ্বিগ্ন ও সতর্ক অবস্থায় কাজ করছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোতে পুনরায় বন্যা আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেইজিং থেকে বিবিসির সাংবাদিক লরা বিকার জানিয়েছেন, চীন-নেপাল সীমান্তের কাছে পানি আটকে একটি হ্রদ তৈরি হয়েছে এবং সেই হ্রদের পানি উপচে পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীরা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দুর্যোগের কারণ ব্যাখ্যা করেছেন। তাদের মতে, নেপালের লাংটাং লিরুং পর্বতের উত্তর ঢাল থেকে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধস নেমে লহেন্দেখোলা নদীতে পড়েছিল। এতে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গিয়ে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরবর্তীতে সেই বাঁধ ভেঙে পানি, বরফ, পাথর ও কাদার প্রবল স্রোত ভাটির দিকে নেমে আসে, যা ভয়াবহ রূপ নেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

আপডেট সময় : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬