ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকে গেলেন মাহদী হাসান ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে সৌদি আরবের পার্সেল থেকে ১০ কেজি মালামাল উধাও বিমানবন্দরে হয়রানির অভিযোগ: তিন নারীর জবানবন্দি নিল তদন্ত কমিটি শিশুর অধিকার রক্ষা ও সুস্থ শৈশব নিশ্চিত করার তাগিদ বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় লিথুয়ানিয়া, এফবিসিসিআইয়ে বৈঠক

মাত্র পাঁচ মাসে কুরআনের হাফেজ বুরুন্ডির তরুণ নওমুসলিম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুরুন্ডির তরুণ পেনত্রা বুশিমা আমিনের ইসলাম গ্রহণের যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধুর আমন্ত্রণে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাওয়ার পর তিনি ইসলামের নৈতিকতা, মূল্যবোধ ও শিক্ষার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তের পর বাবা-মা ও বোনসহ পরিবারের আরও চার সদস্য ইসলাম গ্রহণ করেন।

ইসলামের ছায়াতলে আসার পর পেনত্রা পবিত্র কুরআন শেখার প্রতি মনোযোগী হন। অদম্য আগ্রহ ও দৃঢ় সংকল্প নিয়ে তিনি হিফজ শুরু করেন এবং মাত্র পাঁচ মাসের মধ্যেই পুরো কুরআন মুখস্থ করার অনন্য কৃতিত্ব অর্জন করেন। এরপর তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে কুরআন তেলাওয়াতে দক্ষতা বৃদ্ধি করেন।

কুরআন হিফজ তার জীবনের একটি বড় মাইলফলক হয়ে ওঠে। পরবর্তীতে বুরুন্ডিতে আয়োজিত একটি স্থানীয় কুরআন প্রতিযোগিতায় প্রায় ৫০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অধিকার করেন। এই সাফল্যের ধারাবাহিকতায় তিনি সৌদি আরবের মক্কায় আয়োজিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ পান।

বর্তমানে পেনত্রা পবিত্র মসজিদুল হারামে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের প্রতিভা তুলে ধরছেন। এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মাত্র পাঁচ মাসে কুরআনের হাফেজ বুরুন্ডির তরুণ নওমুসলিম

আপডেট সময় : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬