ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘর্ষে নিহত ৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকার জেরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরে নৌসদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এবং তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাতজন নৌসদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে ২০৮ দিনই তারা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে অবস্থান করছেন। দীর্ঘদিন জাহাজে অবস্থান করার কারণে নৌসদস্যদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে সদস্যদের অভিযোগ শুনতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিটিতে যান। এসময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন।

এক পর্যায়ে এই উত্তেজনা থেকে রণতরির ভেতরেই নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরিতে বড় ধরনের এই ঘটনার পর চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘর্ষে নিহত ৭

আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬