ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে কোকোর মৃত্যু: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন

দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ২০ মিনিটে সাতটি বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে আমিরাতের কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে যে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে সেখানে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই ওই এলাকাটি ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে নাসার থার্মাল ইমেজিং রিপোর্টের বরাতে মেহর নিউজ জানিয়েছে, শিল্প এলাকার পার্শ্ববর্তী একটি গুদামে আগুন লেগেছে। এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আল ফুরজানের স্থানীয় বাসিন্দারা এওএল নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা বিকট 'ধুপধাপ' শব্দ শুনতে পেয়েছেন। এনডিটিভি জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় বিস্ফোরণের তথ্য রেকর্ড করার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই হামলার দাবিটি সামনে এলো।

উল্লেখ্য যে, জেবেল আলি এলাকাটি দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে কৃত্রিম দ্বীপপুঞ্জ 'পাম জেবেল আলি' এবং বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বন্দরের পাশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ২০ মিনিটে সাতটি বিস্ফোরণ

আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬