ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন বাবার প্রয়াণে আবেগঘন বার্তায় মেসি: ‘শান্তিতে ঘুমাও বাবা’ জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর ঘোষণা মাহদী আমিনের ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার চাপে আছে: আসিফ হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকার বর্তমানে এক ধরনের চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুইয়া। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ হোসেন সজীব ভুইয়া বলেন, ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আমরা একাধিকবার শুনেছি যে, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবে আমরা দেখছি তিনি রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। তিনি আরও বলেন, প্রথমে তার শারীরিকভাবে উপস্থিত হওয়ার কথা ছিল, পরে দেখলাম তিনি অনলাইনে আসবেন। আবার এমনও দেখলাম যে তাকে দেখা যাবে না, কিন্তু তার কণ্ঠ শোনা যাবে। এর অর্থ হচ্ছে ভারত সরকার এক ধরনের চাপে আছে এবং তিনি সেখানে হয়তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না।

শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে এনসিপির এই মুখপাত্র দাবি করেন, অন্য কোনো দেশ তাকে সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, আমরা শুনেছি তারা পৃথিবীর আরও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে আমার মনে হয় না কোনো দেশ তাকে সেই সুযোগ দেবে। কারণ তিনি বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, যা আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে।

সবশেষে আসিফ হোসেন সজীব ভুইয়া আশা প্রকাশ করেন যে, ৫ আগস্ট ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এবং আদালতের রায় দ্রুত বাস্তবায়ন হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার চাপে আছে: আসিফ হোসেন

আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬