ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

‘পদত্যাগ করব না’: গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বহাল তবিয়তে নিজের পদে রয়েছেন এবং আগের মতোই রাষ্ট্রীয় সব দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সঙ্গে দেশটির ইসলামি বিপ্লবের নেতৃত্বের সঙ্গে তার প্রশাসনের কোনো ধরনের মতবিরোধের দাবিও নাকচ করেছেন তিনি।

বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, বর্তমান প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এই সাক্ষাৎকারটি পূর্ণাঙ্গভাবে প্রচার করার আগেই এর কিছু অংশ প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট জানান, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছে।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে পেজেশকিয়ান সরাসরি বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, তাহলে নিজেই তা ঘোষণা করব। কিন্তু আমি পদত্যাগ করব না। আমি আমার দায়িত্বেই অটল থাকব।’ এছাড়া কিছু মহল তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির মতবিরোধের যে ধারণা তৈরি করার চেষ্টা করছে, তাও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে পেজেশকিয়ানের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তিনি এই অবস্থান স্পষ্ট করলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

‘পদত্যাগ করব না’: গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬