ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা দেশের বাজারে সোনার নতুন দর অপরিবর্তিত রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনায় দ্বিমত পোষণ করলেন নেতানিয়াহু রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন হামলা, তিন শিশুসহ নিহত ৭ সৌদি যুবরাজের আহ্বানে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প কোনো ভিআইপি প্রটোকল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেওয়াল ভাঙচুর ইরানকে সমঝোতা বা আত্মসমর্পণের কঠোর বার্তা দিলেন ডনাল্ড ট্রাম্প

রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন হামলা, তিন শিশুসহ নিহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাশিয়ার দক্ষিণাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলের একটি জনাকীর্ণ সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এই হামলায় আরও ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ এই তথ্য নিশ্চিত করে ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলার অভিযোগ তুলেছেন। তবে ইউক্রেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। উভয় দেশই অতীতে দাবি করে আসছে যে তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন দ্রুতগতিতে পাহাড়ঘেঁষা উপকূলের দিকে এগিয়ে এসে সৈকতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। ঘটনার সময় সৈকত ও সমুদ্রের পানিতে অসংখ্য পর্যটক উপস্থিত ছিলেন। হামলাটি কৃষ্ণসাগর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র আরখিপো-ওসিপোভকা গ্রামের একটি সৈকতে ঘটে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিদেশ ভ্রমণ সীমিত হওয়ায় বর্তমানে রুশ নাগরিকদের কাছে এলাকাটি অবকাশ যাপনের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

হামলাটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল তা স্পষ্ট নয়। ইউক্রেনপন্থী কিছু টেলিগ্রাম চ্যানেলের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে পড়েছে। অন্যদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের আগে তারা গুলির শব্দ শুনেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল।

ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, হামলার আগে কোনো ধরনের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। একজন পর্যটক জানান, তারা সৈকতের চেয়ার দিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করেছিলেন। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, মেশিনগানের মতো গুলির শব্দের পরপরই একটি বিকট বিস্ফোরণ ঘটে। অপর এক ব্যক্তি জানান, তার সন্তানদের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে, যার ফলে তার শিশু মানসিকভাবে ভেঙে পড়েছে।

গত এক বছরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিয়েভ দাবি করে আসছে, তারা মূলত জ্বালানি অবকাঠামো ও সামরিক গুদাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যদিও এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে। সর্বশেষ সপ্তাহান্তে রাশিয়ার বিভিন্ন শহরে অন্তত আটজন নিহত হয়েছেন। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াও ইউক্রেনের শহরগুলোতে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যাতে হাজারো বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যদিও রাশিয়া এসব গুদাম রুশ সেনাবাহিনীর সরবরাহ ব্যবস্থায় ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ড্রোন হামলা, তিন শিশুসহ নিহত ৭

আপডেট সময় : ১০:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬